চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

 টিভি সিরিজে অভিনয় করলেন মেসি

স্পোর্টস ডেস্ক :    |    ০৩:৩৪ পিএম, ২০২২-০৬-০৯

 টিভি সিরিজে অভিনয় করলেন মেসি

এক যুগেরও বেশি সময় ধরে বিশ্বের সেরা ফুটবলারদের একজন। অনেক বিজ্ঞাপনেই অংশ নিয়েছেন লিওনেল মেসি।তাকে নিয়ে তাই বিভিন্ন প্রতিষ্ঠানের আগ্রহও থাকে তুঙ্গে। তাই বিজ্ঞাপনের শ্যুটিং কম করতে হয়নি আর্জেন্টাইন তারকার।  


তবে এবার মেসি অভিনয় করেছেন একটি টিভি সিরিজে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে ‘লস প্রোতেক্তোরেস’ নামের ওই সিরিজটির দ্বিতীয় সিজনে দেখা যাবে মেসিকে।  

ইতোমধ্যেই আর্জেন্টিনায় সিরিজটি বেশ জনপ্রিয়তা পেতে শুরু করেছে। মেসির উপস্থিতি যে সেটা আরও বাড়াবে, তা আর বলার অপেক্ষা রাখে না। মেসির অভিনয় করা অংশটুকু মুক্তি পাবে ২০২৩ সালে।  ইতোমধ্যেই মেসির উপস্থিতিকে কেন্দ্র করে প্রমোশনও শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। শ্যুটিং সেটে মেসির বিভিন্ন ভিডিও ক্লিপ শেয়ার করছে তারা।  

প্রযোজক গুস্তাভো বারমুডেজ বলেছেন, ‘আপনি কীভাবে সেরাভাবে দ্বিতীয় সিজন শুরু করতে পারতেন? আমার জন্য এই মানুষটাকে দিয়ে। ’ মেসিকে নিজের প্রযোজনা করা কাজে আনতে পেরেও ভীষণ খুশি তিনি।  

আর্জেন্টিনার বুয়েন্স আইরেসসহ বিভিন্ন জায়গায় শ্যুটিং করা হয়েছে টিভি সিরিজটি। মেসির অংশটুকু করা হয়েছে প্যারিসে। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমানোর পর এখানেই থাকছেন তিনি।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর